সুবিধাসমূহ
আল-হেলাল স্কুলে ভর্তি হলে শিক্ষার্থীদের সুবিধাসমূহ
other☘️ আল-হেলাল স্কুলে শুধুমাত্র ইংরেজি কিংবা বাংলা মাধ্যম নয়, বরং সকল শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলা হয়। গণিত, বিজ্ঞান, সমাজ, ধর্ম, তথ্য প্রযুক্তিসহ সরকারি কারিকুলামের সকল বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলে শিক্ষার্থীদের নিকট তাদের পাঠ খুব সহজবোধ্য হয়ে ওঠে। ☘️ শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ফলে আল-হেলাল স্কুলের প্রায় সকল শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর। ☘️ প্লে-গ্রুপ থেকে দক্ষ ও প্রশিক্ষিত আলেম দ্বারা নূরানী পদ্ধতিতে ক্বোরআন ও হাদীস শিক্ষার ক্লাস নেওয়া হয়। এছাড়া নিয়মিত নামাজের প্রশিক্ষণ এবং আমপারার ছোট ছোট সূরাসমূহ সহীশুদ্ধভাবে মুখস্থ তেলাওয়াত শেখানো হয়। ☘️ ৫ম ও ৮ম শ্রেণিতে নিজ স্কুলের নামে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ। ☘️ সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনাবেতনে পড়ার সুযোগ। ☘️ আল-হেলাল স্কুলের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ নিয়ে প্রাতিষ্ঠানিক, থানা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে। 🍀 পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে বিগত বছরগুলোতে সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ ও শতভাগ সাফল্য অব্যাহত রেখেছে।
