নোটিশ বোর্ড

  • ১৩ অক্টোবর ২০২৬

    ৩য় পার্বিক পরীক্ষার খাতা দেখা ও পর্যালোচনার লক্ষ্যে অভিভাবক সমাবেশ

    সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, আস্সালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার ৩য় পার্বিক পরীক্ষার খাতা দেখা ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে আল-হেলাল স্কুলে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। নিম্নে উল্লেখিত সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ সকল অভিভাবক/অভিভাবিকাদের স্কুলে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। খাতা দেখানোর সময় ঃ সকাল ৯.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য : বিদ্যালয়ের সামগ্রিক ব্যয় নির্বাহের সুবিধার্থে পূজার ছুটির পূর্বে আগামী ১৫/১০/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবারের মধ্যে আপনার সন্তানের অক্টোবর মাসের বেতনসহ সকল প্রকার বকেয়া পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনার সর্বাত্মক সহযোগিতা বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় অত্যন্ত গুরুত্ব বহন করে। অধ্যক্ষ- আল-হেলাল স্কুল

  • ১১ অক্টোবর ২০২৬

    ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

    📢 ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি 📢 ​আধুনিক ও মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রত্যয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ​📚 আবেদন ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলি নিম্নরুপ- ​🧒 প্লে-গ্রুপ ও নার্সারি শ্রেণি ​আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং ​আবেদনের সময়সীমা: আসন পূর্ণ হওয়া পর্যন্ত ​ভর্তি প্রক্রিয়া: আবেদনকারী শিশুদের মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ​🎒 প্রথম থেকে নবম শ্রেণি ​আবেদন শুরু: ১ অক্টোবর, ২০২৬ ইং ​আবেদনের সময়সীমা: আসন পূর্ণ হওয়া পর্যন্ত ​💻 অনলাইনে আবেদন করার নিয়ম- ​ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকদের নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভর্তি’ (Admission) অপশন থেকে সহজে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ​🌐 ওয়েবসাইট: www.alhs.edu.bd ​বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি শ্রেণিতে আসন সংখ্যা সীমিত। তাই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে আজই আবেদন করুন।

  • ৬ অক্টোবর ২০২৬

    ৫ম ও ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার বিশেষ ক্লাস ৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ থেকে শুরু হয়েছে।

    ৫ম ও ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার বিশেষ ক্লাস ৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ থেকে শুরু হয়েছে।